বিনোদন

বলিউডে নায়িকা হওয়ার চেষ্টা ব্যর্থ, অবসাদে আত্মঘাতী তরুণী

বলিউডে নায়িকা হওয়ার চেষ্টা ব্যর্থ, অবসাদে আত্মঘাতী তরুণী - West Bengal News 24

রূপোলি পর্দায় খুব একটা চেনা মুখ নয়। বলি ছবিতে খুব ছোটখাটো রোলে মাঝেসাঝে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার মাঝরাতে মুম্বাইয়ে নিজের আবাসনের বাইরে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। আবাসনের নিরাপত্তারক্ষীদের কথায়, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তরুণী।

পুলিশ জানিয়েছে, তরুণীর নাম পার্ল পাঞ্জাবি। বয়স বছর কুড়ি। বলিউডে নায়িকা হওয়ার লড়াই শুরু করেছিলেন গত কয়েক বছর ধরে। তবে বিশেষ সুযোগ পাননি। একস্ট্রা হিসেবেই ছোটখাটো কাজ করেছেন। তার থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন পার্ল।

উত্তর মুম্বইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের কাছে ওশিওয়ারা এলাকার একটি আবাসনে মায়ের সঙ্গে থাকতেন পার্ল। ওই আবাসনের নিরাপত্তাকর্মী বিপিন কুমার ঠাকুর জানিয়েছেন, গতকাল রাতে তাঁর নাইট ডিউটি ছিল। রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আবাসনের পিছন দিকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। চার তলার বারান্দা থেকে তখন পরিত্রাহী চিৎকার করছিলেন এক মহিলা। ছুটে গিয়ে বিপিন দেখেন, নীচে লনে মুখ থুবড়ে পড়ে রয়েছেন তরুণী। চারদিক রক্তে ভেসে যাচ্ছে। পুলিশে খবর দেন তিনিই। ওশিওয়ারা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে।

তরুণীর মায়ের কথায়, নায়িকা হওয়াই ছিল পার্লের ধ্যানজ্ঞান। দিবারাত্র প্রযোজক-পরিচালকদের দরজায় দরজায় ঘুরতেন তিনি। বারণ করলেও কথা শুনতেন না। এই বিষয় নিয়ে তাঁর সঙ্গেও বহুবার অশান্তি করেছেন তরুণী। সুযোগ না পেয়ে চূড়ান্ত মানসিক অবসাদে ভুগছিলেন পার্ল। তাঁর চিকিৎসা করানোর কথাও ভেবেছিল পরিবার।

পুলিশ জানিয়েছে, এর আগেও অবসাদের কারণে বার দুয়েক আত্মহত্যার চেষ্টা করেছিলেন তরুণী। তবে বেঁচে গিয়েছিলেন। এ বার আর শেষরক্ষা হলো না। তবে শুধুমাত্র অবসাদ নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য