বিনোদন

অক্ষয়ের নায়িকা হচ্ছেন সেই বিশ্বসুন্দরী!

অক্ষয়ের নায়িকা হচ্ছেন সেই বিশ্বসুন্দরী! - West Bengal News 24

বিশ্বের সেরা সুন্দরীদের পেছনে ফেলে ২০১৭ সালে বিজয়ীর মুকুট জিতে বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন ভারতের মানুষী ছিল্লার। চলতি বছরের শুরুর দিকে গুঞ্জন উঠেছিল সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে এই সুন্দরীর। তার বিপরীতে অভিনয় করবেন বলিউড তারকা অক্ষয় কুমার। এমন গুঞ্জনে সয়লাব ছিল গণমাধ্যম।

তবে এবার সত্যিই অক্ষয়ের নায়িকা হয়ে সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে এই বিশ্বসুন্দরীর। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমায় দেখা যাবে এই দুজনকে। যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখনো মুখ খুলেননি।

তবে সিনেমায় অভিনয়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন মানুষী। তিনি ইতোমধ্যেই প্রচুর পরিমাণে অভিনয় ও নাচের ওয়ার্কশপ করেছেন।

পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করবেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। চলতি বছরের শেষেই ছবিটির শুটিং শুরু হবে বলে ছবিটির সাথে সম্পৃক্ত এক সূত্রে জানা যায়।

আরও পড়ুন ::

Back to top button