বিনোদন

আপনাকে সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে হাজির দেব !

আপনাকে সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে হাজির দেব ! - West Bengal News 24

দীপক অধিকারী ওরফে দেব। তিনি বর্তমানে তৃণমূলের সাংসদ কিন্তু একই সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের এখন উজ্জ্বল নাম। তার নতুন ছবির মুক্তির আশায় মুখিয়ে থাকে অনেক ভক্তগন। এবার পুজোয় মুক্তি পাবে দেবের ছবি ‘পাসওয়ার্ড’।

এই ছবি তৈরি হয়েছে ইন্টারনেট দুনিয়ায় নানা ইতিবাচক, নেতিবাচক কার্যকলাপ নিয়ে। সম্প্রতি এই ছবিরই টিজার মুক্তি পেল। এই ছবিতে দেবের মুখে শোনা গেছে, ‘এবার যুদ্ধ হলে সরাসরি নয়, হবে দুটি ল্যাপটপের মাধ্যমে’৷

সাইবার ক্রাইম ইন্টারনেট যুগে প্রতিনিয়ত বাড়ছে। এই ধরণের অপরাধের না জেনে বুঝে অনেকেই শিকার হচ্ছে। কিভাবে মানুষ সচেতন হবে এই বিষয়ে? এই সিনেমার মাধ্যমে জানান দেবে দেব। দেখেনিন সেই ট্রেজার।

আরও পড়ুন ::

Back to top button