
গল্পের প্রয়োজনে একজন অভিনেতা বা অভিনেত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে রুপ নিতে হয়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ক্ষেত্রেও আমরা দেখেছি এমনটা।
গত মাসে ময়লা পাগলীর মেকআপে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
এবার নতুন করে এই অভিনেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। তবে ছবিটি কোন গল্প চরিত্রের সেটি জানা সম্ভব হয়নি।
ফেসুবকের গ্রুপ এবং বিভিন্ন ফেসবুক পেজে সেয়ার হয়েছে মেহজাবিনের সিগারেট খাওয়ার বেশ কয়েকটি ছবি। সেখানে দেখা যায়, সিগারেট মুখে নিয়ে ধোঁয়া বের করছেন তিনি
অনেক পজেটিভ- নেগেটিভ মন্তব্য করা হচ্ছে ওই ছবিগুলোকে কেন্দ্র করে।





