বিনোদন

বিকিনি পরে সমুদ্রে নামলেন সুস্মিতা সেন, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বিকিনি পরে সমুদ্রে নামলেন সুস্মিতা সেন, মুহূর্তেই ভাইরাল ভিডিও - West Bengal News 24

প্রাক্তন বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী প্রায়ই লাইম লাইটে চলে আসেন কখনও তাঁর রিলেশনশিপ, কখনও বা তাঁর ফিটনেস ভিডিওর কারণে। এবার সুস্মিতা খবরে উঠে এলেন তাঁরই কয়েকটি ইনস্টাগ্রাম ভিডিওর কারণে। সেখানে দেখা যাচ্ছে বিকিনি পরে সমুদ্রে নেমে পড়েছেন সুস্মিতা সেন।

সুস্মিতা তাঁর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্কুবা ডাইভিং করতে দেখা গিয়েছে।পরেছেন গাঢ় মেরন রঙের বিকিনি। জলের নীচ থেকে ক্যামেরা ধরা হয়েছে। সেখানে সুস্মিতা সেনকে প্রথমেই দেখা যাচ্ছে, হাত জোড় করে যোগের ভঙ্গিতে। তারপর তিনি জলের নীচের দিকে নেমে যাচ্ছেন। কখনও আবার ভেসে উঠছেন।

সুস্মিতা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে এই ভিডিওগুলির সঙ্গে লিখেছেন, ‘৪৩ বছর বয়সে স্কিন ডাইভ শিখছি। যে কোনও বয়সেই কিছু শেখা শুরু করা যেতে পারে। শুধু দরকার শুরু করা। তারপর স্বাভাবিক ভাবেই সেটা চলতে থাকবে’। পোস্টে সুস্মিতা আরও লিখেছেন, ‘আমি সমুদ্রে নাচতে না শেখা পর্যন্ত ডাইভিং চালিয়ে যাব।’ সেই সঙ্গে তাঁর প্রশিক্ষক হুসেন হাসামকে ধন্যবাদ দিয়েছেন।

সুস্মিতা ইনস্টাগ্রামে ২ সেপ্টেম্বর থেকে পর পর কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। সেগুলি ইতিমধ্যেক কয়েক লক্ষবার করে দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও কমেন্ট।

 

View this post on Instagram

 

Once we learn to swim, we no longer fear the depths…we choose it!!!😊😍❤️ Renee & I 💃🏻🎵#birthdaygirl #blessingmadevisible #daughter #buddy #firstlove #indianocean #maldives #shivohum #duggadugga 🎵❤️ I love you guys!!! 🤗

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

আরও পড়ুন ::

Back to top button