বিনোদন

ভুল করে ছেলেদের টয়লেটে নুসরত

ভুল করে ছেলেদের টয়লেটে নুসরত - West Bengal News 24

ভুল করে ছেলেদের টয়লেটে ঢুকে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ভরুচা। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ‘ড্রিমগার্ল’ ছবিতে দেখা যাবে তাকে। আর এই ছবির প্রোমোশনে এসেই নুসরত জানালেন এই কাণ্ডের কথা।

নুসরত জানান, এই ঘটনাটা আমি কোনও দিন ভুলব না। টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি! নুসরতের কথায়, ভেতরে ঢুকতেই চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গেলাম কত বড় ভুলটা করে বসেছি।

তিনি বলেন, ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতো, কী যে ভাবত কে জানে? এখন ওই ঘটনার কথা মনে পড়লে খুব হাসি পায়।

আরও পড়ুন ::

Back to top button