বিনোদন

পদত্যাগ করলেন নায়িকা উর্মিলা!

পদত্যাগ করলেন নায়িকা উর্মিলা! - West Bengal News 24

ভারতীয় চলচ্চিত্রের তারকা অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর দলাদলির অভিযোগ এনে ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়লেন। কংগ্রেসে যোগ দেয়ার ছয় মাসের মধ্যেই দল ছাড়ার ঘোষণায় আবার আলোচনায় এলেন তিনি। তার দল ছাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দল থেকে আনুষ্ঠানিক কোন প্রতিবিক্রয়া ব্যক্ত করা হয়নি।

মঙ্গলবার দুপুরে কংগ্রেস-এর মুম্বাই শাখার বিরুদ্ধে দলাদলির অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের রাজনীতির ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। বছরের মার্চেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেস-এ যোগ দিয়েছিলেন এ অভিনেত্রী। পরে দল থেকে লোক সভার নির্বাচনেও অংশ নিয়েছিলেন। যদিও বিজয়ী হতে পারেননি। তবে দলে আলোচনায় ছিলেন।

উর্মিলা মাতন্ডকর ৮০ দশকে মারাঠি ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন। এরপর শ্যাম বেনেগালের কালযুগ, রাম গোপাল ভার্মার দ্রোহি, অ্যান্থাম ও সত্য, রঙ্গীলা, যুদা-এর মতো দর্শকপ্রিয় সব ছবিতে অভিনয় করেন।

আরও পড়ুন ::

Back to top button