বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন পিয়া বিপাশা

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন পিয়া বিপাশা - West Bengal News 24

সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

আগামী বছর তিনি বিয়ের বিয়ের পিঁড়িতে বসবেন। পরিবারের পছন্দেই বিয়ে করছেন তিনি।

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ‘রুদ্র দ্য গ্যাংস্টার’খ্যাত চিত্রনায়িকা নিজেই।

পিয়া বলেন, তার হবু বর ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করেন। তবে এখনই পাত্রের পরিচয় জানাতে চান না তিনি।

তিনি বলেন, পরিবারের পছন্দেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। গত ২১ জুলাই বাংলাদেশে আমাদের আংটি বদল হয়েছে।

মঙ্গলবার মুরসালিন শুভ পরিচালিত ‘গল্পওয়ালা’ নাটকের শুটিং শেষ করে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন পিয়া বিপাশা। সেখানে ১২ দিনের ছুটি কাটিয়ে আবারও দেশে ফিরেবেন।

২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় পিয়া বিপাশার। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

আরও পড়ুন ::

Back to top button