বিনোদন

মা হচ্ছেন দীপিকা?

মা হচ্ছেন দীপিকা? - West Bengal News 24

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিয়ের পর থেকেই বহুবার মা হওয়ার গুঞ্জন উঠেছে তাকে নিয়ে। তবে এখনো তার সত্যতা পাওয়া যায়নি। সম্প্রতি আবার নতুন করে মা হওয়ার গুঞ্জন উঠেছে।

নতুন গুঞ্জনটি ছড়িয়েছে বুধবার মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডের ২০তম আসরের মঞ্চ থেকে। সেখানে সবুজ গালিচায় দ্যুতি ছড়ান দীপিকা। এই অনুষ্ঠানের কিছু ছবিকে ঘিরেই শুরু হয়েছে নতুন গুঞ্জন।

অনুষ্ঠানে হালকা বেগুনি রঙের একটি গাউন পরে হাজির হন দীপিকা। সেই ছবিগুলো ইনস্টাগ্রামে প্রকাশের পর থেকেই নানা মন্তব্য নেটিজেনদের। ছবিগুলোতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তার ভক্তরা। তবে নতুন এ গুঞ্জন সম্পর্কে এখনও কেউ মুখ খোলেননি।

কাজের ক্ষেত্রে বর্তমানে দীপিকা ব্যস্ত কবির খান পরিচালিত ‘৮৩’ ছবির শুটিং নিয়ে। ছবিটি ভারতীয় ক্রিকেটের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেবের বায়োপিক। সেখানে কপিল দেব চরিত্রে অভিনয় করছেন দীপিকার স্বামী রণবীর সিং। এ ছবিতে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে।

আরও পড়ুন ::

Back to top button