বিনোদন

অনেক কষ্ট পেয়েছি : ভাবনা

অনেক কষ্ট পেয়েছি : ভাবনা - West Bengal News 24

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে তিনি জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। অভিয়ের সুবাদে ছুটে চলেছেন দেশ-বিদেশে। নতুন সব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেখছেন অনেক কিছুই। সম্প্রতি এই অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে। গতকাল শুক্রবার ভাবনা তার ফেসবুকে পার্কের একটি ভিডিও প্রকাশ করেছেন।

সিংহের খাঁচার ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘আমি কিছু দিন আগে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম, সাফারি পার্কের বিষয়টা একদম অন্য দেশের থেকে আলাদা! যাই হোক অনেক কিছুই আমার ভালো লাগেনি, তা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। কিন্তু কিছু পশু পাখিদের তারা যেভাবে রেখেছে, তা দেখে খুব খারাপ লেগেছে। বাঘ, সিংহ আছে ৪টা, এই চারটির যে পরিমানের খাবার দেওয়া দরকার সেটা তারা দেয় না। সেটা সেখানকার এক পিচ্চি ছেলে আমাদের বলল! তারা খুবই অসহায়। দেখার মতো কিছুই নেই এই পার্কে, জানি না কেন? আমরা একটা বাস নিলাম ঢোকার পর, তবে কিছুই দেখতে পারিনি সে রকম, আর যারা আছে তাদেরও যে যত্ন হয় না, তা বোঝা যাচ্ছিল।’

ভাবনার এমন পোস্টে মন্তব্য করেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। তিনি লিখেছেন, এটা খুবই দুঃখজনক। তার এমন মন্তব্যে ভাবনা লিখেছেন, ‘আপু আমরা গিয়ে অনেক কষ্ট পেয়েছি।’

আরও পড়ুন ::

Back to top button