বিনোদন

রণবীরকে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

রণবীরকে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা - West Bengal News 24

সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর আরেক নায়ক রণবীর কাপুরের প্রেমে পড়েন ক্যাটরিনা কাইফ। সেই প্রেম সাত বছর ছিল। বিদেশ ভ্রমণ, রেস্তরাঁয় খাওয়া সবমিলে চলছিল বেশ ভালোই।

তাদের প্রেম নিয়ে শোবিজ পাতায়ও কম লেখালেখি হয়নি। কিন্তু অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ সিনেমার শুটিং সেটে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই তারকা জুটি।

রণবীরের সম্পর্কে প্রশ্ন করা হলে ক্যাটরিনা বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক ছিল। জানেন, প্রতিটি সম্পর্ক থেকেই কিছু না কিছু শেখার রয়েছে। একটা সম্পর্কের মাধ্যমেই আপনি আপনার ভয়, ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘সব সম্পর্ক যে কাজ করবেই এমনটা তো নয়। এই সম্পর্কও করেনি। কিন্তু তা থেকে অনেক কিছু শিখেছি। আমার মনে হয়, পরস্পরকে দোষারোপ করার থেকে সম্পর্ক থেকে শিক্ষা নেয়া উচিত।

ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। এই মুহূর্তে তাদের প্রেম জমিয়েই চলছে। শিগগিরই বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

অন্যদিকে বেশ কয়েকবার সাবেক প্রেমিক সালমান খানের কাছে ফিরছেন ক্যাটরিনা এমন গুঞ্জন শোনা যায়। কিন্তু সালমান শুধুই বন্ধু বলে মন্তব্য করেছেন ক্যাটরিনা। আর এখন তিনি সিঙ্গেল বলেও জানান। বিয়েতে তার আগ্রহ রয়েছে জানালেন এই অভিনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button