বিনোদন

ফের উধাও পরীমনি

ফের উধাও পরীমনি - West Bengal News 24

ঢাকায় সিনেমার ‘স্বপ্নজাল’ খ্যাত নায়িকা পরীমনি। রূপের আবেদন ছড়িয়ে ভক্তদের ঘায়েল করতে বেশ পটু তিনি। যেটা তার সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায়। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার আবেদনময়ী ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। তবে গত সপ্তাহ ধরে উধাও পরীমনি। তার ব্যবহৃত ফেসবুক আইডিটি গত এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, কয়েক দিন আগে আমার আইডিটি ডিজেবল হয়ে গিয়ে ছিলো। কিন্তু তা পরের দিন আবার ঠিক হয়ে যায়। আইডিটি ফিরে পাবার পর দুই এক দিন যেতে না যাতেই আবারও ডিজেবল হয়ে গিয়েছে। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি কিংবা ব্লক করে দিয়েছি। কিন্তু না বর্তমানে আমার আইডিটি ডিজেবল আছে।

ফের উধাও পরীমনি - West Bengal News 24

পরী আরও বলেন, ব্যক্তিগত আইডি না থাকলেও আমার ভেরিফায়েড ফ্যানপেজ অ্যাকটিভ রয়েছে।

প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ শিরোনামের কাজ শেষ করেছেন। ছবিতে পরীমনির নায়ক হিসেবে দেখা যাবে সিয়ামকে।

আরও পড়ুন ::

Back to top button