বিনোদন

কিয়ারা আদভানির টুইটার আইডি থেকে ভক্তদের ইনবক্সে আপত্তিকর লিঙ্ক!

কিয়ারা আদভানির টুইটার আইডি থেকে ভক্তদের ইনবক্সে আপত্তিকর লিঙ্ক! - West Bengal News 24

বলিউডে পাঁচ বছর আগে অভিষেক হয়েছিল কিয়ারা আদভানির। এরপর বলিউডে বেশকিছু সিনেমায় অভিনয় করেন। তবে সর্বশেষ ‘কবির সিং’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হোন এ অভিনেত্রী।

সিনেমায় সাফল্যের ধারাবাহিকতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও তার ফলোয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ইতোমধ্যে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়ে। এরপরেই কিয়ারা তার ভক্তদের সতর্কমূলক একটি পোস্ট করেন। যেখানে তিনি তার ভক্তদের লেখেন, আমার অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো সন্দেহজনক লিংকে ক্লিক না করার অনুরোধ রইলো। আমার অ্যাকাউন্টটি এখনো হ্যাক আছে। দয়া করে কেউ কোনও লিংকে ক্লিক করবেন না।

তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য মিররকে বলেন, আমার টুইটার অ্যাকাউন্টটি নিয়ে বেশ বিপাকে আছি। আমার অ্যাকাউন্ট থেকে বেশকিছু আপত্তিকর লিংক আমার অনুসারীদের দেওয়া হচ্ছে। আমি এই বিষয়টি ভক্ত অনুসারীদের বলব আপনারা এই বিষয়টি নিয়ে সতর্ক থাকবেন।

কিয়ারার ভেরিফাইড অ্যাকাউন্টটিতে তার ফলোয়ার সংখ্যা ৭ লাখ ৪০ লাখ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য