বিনোদন

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়”

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

বলিউডের তারকারা সিনেমায় অনেক সাহসী চরিত্রে অভিনয় করেন আর সেগুলো দেখে আমরা হই মুগ্ধ। কিন্তু তারাও দিনশেষে একজন মানুষই। বাস্তব জীবনে তারাও সাধারণ মানুষের মতই ভয় পান। খুব ছোট ছোট জিনিসেও ভয়ে কুঁকড়ে যান সিনেমার পর্দার অসীম সাহসী এই নায়ক নায়িকারা। জেনে নিন বলিউডের নামী দামী তারকাদের কিছু ভয়ভীতি সম্পর্কে। তালিকায় আছেন বিদ্যা বালান থেকে শুরু করে রণবীর ও কারিনা কাপুর, দীপিকা, বিপাশা, ক্যাটরিনা ও প্রিয়াংকা চোপড়া।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

বিদ্যাবালান ভয় পান বিড়ালকে। তিনি বিড়ালকে এতোটাই ভয় পান যে তার সামনে কেউ বিড়াল বিষয়ক আলাপ করলেও অস্বস্তিকর অনুভূতি হয় তার।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

রণবীর কাপুর ভয় পান উচ্চতা। খুব বেশি উঁচু থেকে নিচের দিকে তাকাতে ভয় পান তিনি। যে কোনো উঁচু স্থানে শুটিং এর সময়েও ভয় লাগে তার।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার মারামারি করতে ভয় না পেলেও ভয় পান নাচতে। সিনেমায় নাচের দৃশ্য থাকলে নাচের ভয়ে বুক ভারী হয়ে থাকে তার।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

কারিনা কাপুর ভয় পান বাইকে চড়তে। সিনেমার বাইকের দৃশ্যগুলোতে শুটিং এর সময়ে ভয়ে জড়সড় হয়ে থাকেন তিনি।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

দীপিকা পাড়ুকন ভয় পান সাপকে। বাস্তব জীবনে তো বটেই টিভিতেও সাপ দেখলে অস্বস্তিকর অনুভূতি হয় তার।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

বিপাশা বসু নিজের হাসিকেই নিজে ভয় পান। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি কখনই হাসেন না।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

ক্যাটরিনা কাইফ অন্ধকারকে ভয় পান। অনেক অন্ধকার কোনো নির্জন স্থানে গেলে গা ছমছমে অনুভূতি হয় তার।

নামী-দামী ৮ বলিউড তারকার গোপন যত “ভয়” - West Bengal News 24

প্রিয়াংকা চোপড়া ঘোড়া ভয় পান। কিন্তু দ্রোনা সিনেমায় তাকে ঘোড়ায় চড়ে অভিনয় করতে হয়েছিলো। প্রথমে ভয় পেলেও পড়ে তিনি সাহসের সাথে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন।

আরও পড়ুন ::

Back to top button