শিক্ষা

জানুয়ারি থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে পরিবর্তন

জানুয়ারি থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে পরিবর্তন - West Bengal News 24

এতদিন ধরে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত সরকারি স্কুলে পাশ-ফেল তুলে দেওয়া হয়েছিল। তা নিয়ে রাজ্য সরকারকে কম সমালোচনা সহ্য করতে হয়নি। সেকারণে জানুয়ারি থেকে আবারও পাশ-ফেল ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

লোকসভা ভোটের আগেই পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল চালুর বিষয়ে আগেই রাজ্যগুলির কাছে সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফেও পাশ-ফেল শুরুর বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছিল। কিন্তু শুধুমাত্র পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ-ফেল চালু নিয়ে শিক্ষা মহলের একাংশের আপত্তি ছিল। অবশেষে সেই নিয়ম আবার চালু হতে চলেছে।

তবে সূত্রের খবর, কেন্দ্রের প্রস্তাব মেনে শুধুমাত্র পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই ২ ক্লাসে পরীক্ষায় যারা অকৃতকার্য হবে তাদের একই ক্লাসে আটকে না রেখে আরও একবার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য