বিচিত্রতা
মহাকাশে গিয়ে এমনই অসাধ্য সাধন করলেন এই দুই মহিলা

নিজের জীবনের একটা সেকেন্ড যে কতটা দামি, তা এই কাজ না করলে বোঝা যায় না। মাত্র এক সেকেন্ডের মধ্যেই মহাকাশে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেললেন এই দুই মহিলা, যা আগে কেউ কখনও কল্পনাও করতে পারেনি।
দিনদুয়েক আগেই স্পেসওয়াক করে ইতিহাস তৈরি করেছিলেন ক্রিস্টিনা কোখ এবং জেসিকা মেয়ার। এবার তাঁরা মহাকাশে ভাসতে ভাসতে বেশ কয়েকটি সেলফিও তুললেন।
মহাকাশচারীদের সঙ্গে থাকা ক্যামেরায় একটা-দু’টো নয়, পর পর বেশ কয়েকটি ছবি ওঠে তাঁদের। স্পেস স্টেশনের বাইরে থাকা একটি চার্জ-ডিসচার্জ ইউনিটের ব্যাটারি পাল্টানোর সময় উঠে যায় ছবিগুলো। মোট সাত ঘণ্টা ৩৩ মিনিট মহাকাশে কাটিয়েছিলেন তাঁরা।
সুত্র : dailyindia.in



