খেলা

সৌরভ একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন : সেহওয়াগ

সৌরভ একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন : সেহওয়াগ - West Bengal News 24

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর গোটা দেশ থেকেই তাঁর জন্য শুভেচ্ছাবার্তা এসেছে। তবে সৌরভের টিমমেটদের শুভেচ্ছা সবসমই তাঁর কাছে স্পেশাল। তেমন একজন স্পেশাল এবং কাছের মানুষ হলেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি শুভেচ্ছা জানাতে গিয়ে খানিক মজার ছলেই লেখেন, সৌরভ যেভাবে এগোচ্ছে, তাতে আগামীদিনে ও রাজ্যের মুখ্যমন্ত্রী হবে।

বীরু জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে দুটি ভবিষ্যতবাণী তিনি করেছিলেন৷ প্রথমটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং দ্বিতীয়টি ঘটার অপেক্ষায় রয়েছেন তিনি৷

প্রসঙ্গত, 2007 সালে কেপ টাউনের একটি ঘটনার স্মৃতি রোমন্থন করছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেন দীর্ঘদিন পরে মাঠে ফিরে সচিনের সঙ্গে চার নম্বরে তিনি যেভাবে ব্যাট করেছিলেন তাতে দক্ষিণ আফ্রিকা চমকে উঠেছিল। সেই সময় তিনি ড্রেসিংরুমে বসে তিনি বিসিসিআইয়ের ভবিষ্যত্ প্রেসিডেন্ট হিসেবে দাদাকেই বাজি ধরেছিলেন। এতদিনে সেটা পূরণ হয়েছে বলে জানান তিনি৷ এবার দ্বিতীয়টি পূরণ হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি বলেও জানালেন৷

আরও পড়ুন ::

Back to top button