বিনোদন

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24

চাকচিক্যের জন্য বলিউড সুপরিচিত। এই চাকচিক্যময়তাকে আরও বাড়িয়ে দেয় বলিউডের আইটেম গার্লরা। বলিউডের অনেক অভিনেত্রী আছেন, যারা আইটেম গানে অংশগ্রহণ করে ভক্তের সংখ্যা ২/৩ গুণ বাড়িয়েছেন। বলিউডের কয়েকজন উল্লেখযোগ্য আইটেম অভিনেত্রীদের তালিকা তুলে ধরা হলো এখানে।

চিত্রাঙ্গদা সিং:
চিত্রাঙ্গদা সিং শিরিষ কুন্ডারের ‘জোকার’ ছবিতে তার দারুণ চরিত্রের জন্য সুপরিচিত। ছবিতে ‘আই ওয়ান্ট অনলি ইউ’ শিরোনামের একটি আইটেম গানের সাথে নেচেছেন তিনি। এ গানে তার অংশগ্রহণ ভক্তদের শিহরিত করেছে।

কারিনা কাপুর:

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24
কারিনা কাপুর ‘দাবাং টু’ ছবিতে ‘ফেবিকসে’ গানের সাথে পারফর্ম করে মুগ্ধ করেছেন দর্শকদের। গানে সালমান খান এবং কারিনা কাপুরের সম্পর্কের রসায়ন ছিল চমৎকার। এমনকি গানটি ২০১২ সালের সেরা গানের তালিকায় স্থান করে নিয়েছিল।

গওহর খান:

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24
যশরাজ ফিল্মসের ‘ছোকরা জওয়ান-ইশাকজাদে’ গানে অসাধারণ পারফর্ম করেছেন গওহর খান। গানটি ছবির অন্যান্য গানের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল।

মালাইকা অরোরা খান:

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24
মালাইকার তার ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সাথে নিজে তো নেচেছেনই দর্শকদের পর্যন্ত নাচিয়ে ছেড়েছেন। একই ঘটনা ঘটেছে ‘আনারকলি ডিসকো চালি’ গানেও। মালাইকা তার সুন্দর ফিগার আর শোভাময় নাচে গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছেন।

ক্যাটরিনা কাইফ:

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24
বলিউডের ‘বারবি ডল’ খ্যাত ক্যাটরিনা কাইফ শুধু ‘শিলা কি জাওয়ানি’ করেই থেমে থাকেননি। ‘চিকনি চামেলি’ গানের সাথেও দর্শকদের দিয়েছেন বাড়তি বিনোদন। গানটি ক্যাটরিনার ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। এই গানের জন্য ওজন নিয়ন্ত্রণসহ আরও অনেক পরিশ্রম করতে হয়েছে ক্যাটরিনাকে।

ক্লডিয়া সিজলা:

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24
‘বালমা’ শীর্ষক আইটেম গানের মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন ক্লডিয়া সিজলা। হিমেশ রেশামিয়া ও টুইঙ্কেল খান্না প্রযোজিত ‘খিলাড়ি ৭৮৬’ ছবির এ গানটিতে ক্লডিয়া অসাধারণ পারফর্ম করেছেন। সুপারহিট এ গানটি যেকোন পার্টিতেও অনিবার্য।

প্রিয়াঙ্কা চোপড়া:

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24
‘শুটআউট অ্যাট ওয়াদালা’ ছবিতে ‘বাবলি বদমাশ’ শিরোনামের আইটেম গানটি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গানটি দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। গানটির জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন প্রিয়াঙ্কা। সচেতনভাবে ওজনও কমিয়েছেন অনেকখানি।

মল্লিকা শেরওয়াত:

বলিউডের সেরা ৮ আইটেম গার্ল - West Bengal News 24
‘জালেবি বাই’ আইটেম গানে চমৎকার যাদু দেখিয়েছেন মল্লিকা শেরওয়াত। এ গানে তিনি ফিগারও নিয়ে এসেছেন নিয়ন্ত্রণে। ছবিটি বক্সঅফিসে হিট না করলেও গানটি ছিল বছরের সেরা আইটেম গানের একটি।

আরও পড়ুন ::

Back to top button