
বলিউডে ছোবল মেরেছে করোনাভাইরাস। গায়িকা কনিকা কাপুর আক্রান্ত বলে জানা গিয়েছে। ফ্লু এর উপসর্গ দেখার পরই টেস্ট করা হয় এবং জানা যায় তার শরীরে রয়েছে কোভিড ১৯ এর উপস্থিতি। কনিকা নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন। কনিকা ইনস্টাগ্রামে লিখেছেন, “বিগত চার দিন ধরে ফ্লু এর উপসর্গ আমি দেখতে পাচ্ছিলাম। এরপরে আমি পরীক্ষা করায় এবং দেখা যায় আমার শরীরে পজেটিভ কোঢভিড ১৯ আছে। আমি এবং আমার পরিবার এখন সম্পূর্ণ কোয়ারেন্টাইন এ রয়েছি।
আমাদেরকে যা পরামর্শ দেওয়া হচ্ছে সেই মতই আমরা এগোচ্ছি। এই সময়ের মধ্যে আমার যাদের সঙ্গে দেখা হয়েছে তারাও পর্যবেক্ষণে রয়েছেন। ” ১০ দিন আগে বিদেশ থেকে ফিরে ছিলেন কণিকা। কিন্তু কিন্তু উপসর্গ শুরু হয় মাত্র চারদিন আগে থেকে। কনিকা বলছেন, “আমি দশ দিন আগে ফিরি। তখন এয়ারপোর্টে স্ক্যানিংয়ের মাধ্যমে পরীক্ষা করা হয় এবং আমি বাড়ি চলে আসি।
কিন্তু বিগত চার দিন ধরে আমি ফ্লু এর উপসর্গ লক্ষ্য করছিলাম। এরপরে পরীক্ষার মাধ্যমে জানা যায় আমার শরীরে পজিটিভ কোভিড ১৯ রয়েছে। এইরকম অবস্থায় আমি বলবো সবাইকে সেলফ আইসোলেশনে থাকতে এবং কোনও রকমের উপসর্গ দেখা গেলেই তা পরীক্ষা করতে। আমি ঠিক আছি, সামান্য জ্বর রয়েছে।
আমাদের এখন দায়িত্বশীল নাগরিকের মতো পদক্ষেপ করতে হবে এবং চারপাশের সকলের ব্যাপারে ভাবতে হবে। আমরা আতঙ্কিত না হয়ে এর থেকে বাঁচতে পারি যদি আমরা আমাদের স্থানীয় প্রশাসন এবং সরকারের পরামর্শ মেনে চলি।” বেবি ডল খ্যাত এই গায়িকা কিছুদিন আগেই লন্ডন থেকে ফেরেন। কিন্তু তার পরে কোয়ারেন্টাইনে যাননি কণিকা।
এর পরে এক পাঁচতারা হোটেলের পার্টিতে উপস্থিত ছিলেন ছিলেন তিনি।কতাঁর শরীরে কোভিড ১৯ পাওয়া যাওয়ার পরেই তাঁর পরিবারকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই মুহূর্তে লখনউ এর কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি ৪১ বছরের গায়িকা। ভারতে তারকাদের মধ্যে প্রথম আক্রান্ত হলেন কণিকা। তবে হলিউডে ইতিমধ্যেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।
সূত্র: কলকাতা ২৪x৭



