বিনোদন

জীবনকে শেষ করতে যান রেশমি, টেলি তারকাকে নিয়ে জোর জল্পনা

জীবনকে শেষ করতে যান রেশমি, টেলি তারকাকে নিয়ে জোর জল্পনা - West Bengal News 24

বিগ বসের শোয়ে হাজির হয়ে আরহান খান নামের একজন মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান। বসের ঘরে টেলি তারকার সঙ্গে আরহানের ঘনিষ্ঠতা প্রায় প্রত্যেকেরই নজর কাড়ে। বুঝতেই পারছেন, রেশমি দেশাইয়ের কথাই বলা হচ্ছে। বিগ বসের ঘর থেকে বেরিয়ে রেশমির জনপ্রিয়তা ব্যবহার করে আরহান আখের গোছাতে চাইছেন বলে বার বার অভিযোগ ওঠে। এমনকী, রেশমির মুম্বইয়ের ফ্ল্যাটেও আরহান দখলদারি চালানোর চেষ্টা করছিলেন বলে ওঠে অভিযোগ। এরপরই আরহান খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রেশমি দেশাইয়ের।

বসের ঘর থেকে বেরনোর পর আরহানের সঙ্গে সম্পর্ক নিয়ে মন ভেঙে যায় রেশমির। কিন্তু পরিবার এবং ঘনিষ্ঠদের সাহায্যে শেষ পর্যন্ত মন খারাপের দিনগুলি থেকে বেরিয়ে আসেন টেলি তারকা। এসবের মধ্যে এবার ফের বিস্ফোরণ করলেন রেশমি দেশাই।

তিনি বলেন, প্রায় ৪ বছর ধরে মন খারাপ এবং মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনি। ওই সময় কারও সঙ্গে দেখা করতে ইচ্ছা করত না। কেরিয়ার তখন মধ্য গগণে থাকলেও নিজের জীবনকে শেষ করে দিতে চেয়েছিলেন রেশমি। শুধু তাই নয়, কাজের পর বাড়ি ফিরে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতেন বলেও জানান রেশমি। তবে কেরিয়ারের সাফল্যকে হাতিয়ার করে ক্রমশ সেই মন খারাপের দিনগুলি থেকে বেরিয়ে আসেন বলেও জানান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ওই সময় জীবনকে শেষ করে দিতেও চান রেশমি।

প্রসঙ্গত, উতরণ-এর শ্যুটিংয়র সময় নান্দিশ সান্ধুর সঙ্গে সম্পর্কে জড়ান রেশমি দেশাই। কিন্তু বিয়ের পর ২ বছর কাটতে না কাটতেই নান্দিশের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তাঁর। শেষ পর্যন্ত নান্দিশের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করে এবং শারীরিক হেনস্থার অভিযোগ করে বিচ্ছেদের মামলা দায়ের করেন রেশমি দেশাই। নান্দিশের সঙ্গে বিচ্ছেদের পর টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্ল-র সঙ্গেও রেশমি সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

সুত্র : ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য