বিনোদন

‘‌প্রযোজক যৌন ইঙ্গিত করে বললেন, একটু ‘‌কম্প্রোমাইজ’‌ করুন!‌’, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

maanvi gagroo images

মারাত্মক অভিযোগ তুললেন সাম্প্রতিক কালের জনপ্রিয় অভিনেত্রী মানবী গগরু। টিভিএফ ট্রিপ্লিং ও ফোর মোর শটস প্লিজ বলে দুটি বিখ্যাত ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন। আর তাঁকেই নাকি কুপ্রস্তাব দিয়েছিলেন এক প্রযোজক। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওই প্রযোজক একদিন ফোন করে নতুন ছবির প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি প্রস্তাবের সময় গল্পের কথা বলেননি। প্রথমেই বলেছিলেন টাকার কথা। তখন মানবী বলেছিলেন, এত কম টাকায় তিনি কাজ করবেন না। আর আগে চিত্রনাট্য না জানলে তিনি কাজ করবে কীভাবে?‌ এরপরেই একধাক্কায় প্রযোজক টাকার পরিমাণ প্রায় দ্বিগুন করে দেন। কিছুটা অবাক হয়েছিলেন মানবী। তারপরেই প্রযোজক বলেন, আপনাকে এত টাকা দিতে পারি, কিন্তু তার জন্য আপনাকে কিছু ‘‌কম্প্রোমাইজ’‌ করতে হবে।

কথাটা শুনেই চটে যান অভিনেত্রী। তিনি পুলিশে খবর দেওয়ারও হুমকি দেন। সাক্ষাৎকারে এই ঘটনা প্রকাশ করার পাশাপাশি তিনি বলেছেন, বলিউডে দিনের পর দিন #‌metoo‌ আন্দোলন হওয়ার পরেও এই সমস্ত লোকেরা কীভাবে একজন মহিলাকে যৌন ইঙ্গিত করতে সাহস পান, সেটা ভেবেই তিনি অবাক হয়ে যাচ্ছেন। সেদিন ভালরকম কথা শুনিয়েছিলেন মানবী।

মানবীর প্রথম ছবি ডিজনির ধুম মাচাও ধুম। এছাড়া শুভ মঙ্গল জাদা সাবধান ছবিতেও একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

‘‌প্রযোজক যৌন ইঙ্গিত করে বললেন, একটু ‘‌কম্প্রোমাইজ’‌ করুন!‌’, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর - West Bengal News 24

সুত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button