বিনোদন

চাঞ্চল্যকর অভিযোগ তুলে তোলপাড় করলেন নেহা কক্কর

চাঞ্চল্যকর অভিযোগ তুলে তোলপাড় করলেন নেহা কক্কর - West Bengal News 24

বলিউড মানেই গ্ল্যামার ওয়ার্ল্ড, সাথে অফুরান ঐশ্বর্য, প্রতিপত্তি সবাই অন্তত বাইরে থেকে এমনটাই ভাবেন। কিন্তু এর ভেতরের গল্প সম্পুর্ন অন্য। অন্তত গায়িকা নেহা কক্করের তেমনই মত। তিনি সম্প্রতি জানিয়েছেন, বলিউডের প্লেব্যাক সিঙ্গাররা ঠিকঠাক পরিমাণ অর্থ পায়না।

বলিউডে কারোর গান হিট হলে সে বিপুল পরিমাণে লাইভ শো পাবে এমনটা ধারণা অনেকের তাই উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয়না প্লেব্যাক সিঙ্গারদের। অন্তত নেহা নিজে উপযুক্ত পারিশ্রমিক পাননা বলেই জানিয়েছেন। তিনি জানিয়েছেন লাইভ শোয়ের মাধ্যমে তিনি অনেক বেশি পরিমাণ অর্থ উপার্জন করেন।

এখন বলিউডের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার নেহা। বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে। প্রায়ই নানা মিউজিক ভিডিও থেকে শুরু করে সিনেমায় গান গেয়ে চলেছেন তিনি তাঁর মুখেই এরকম কথা শুনে অনেকে মনে করছেন স্পটলাইটের তলায় আসার জন্যই এমন বেখাপ্পা মন্তব্য করেছেন নেহা।

আরও পড়ুন ::

Back to top button