বিনোদন

BRAKING NEWS : প্রয়াত ‘খুবসুরত’ খ্যাত অভিনেতা রঞ্জিত চৌধুরী, বয়স হয়েছিল ৬৫

BRAKING NEWS : প্রয়াত ‘খুবসুরত’ খ্যাত অভিনেতা রঞ্জিত চৌধুরী, বয়স হয়েছিল ৬৫ - West Bengal News 24

 

মুম্বই- চলে গেলেন অভিনেতা তথা লেখক রঞ্জিত চৌধুরী। ১৫এপ্রিল মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। রেখা ও রাকেশ রোশন অভিনীত ছবি খুবসুরত-এ রাকেশ রোশনের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত চৌধুরী। এই ছবিতে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন। রঞ্জিত চৌধুরীর মৃত্যুর খবর ঘোষণা করেন তাঁর বোন রায়েল পদমসি।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সেই খবর জানান নাট্যকর্মী। প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, যাঁরা রঞ্জিতকে চেনেন তাঁদের জানাচ্ছি, আগামীকাল শেষকৃত্য হবে। আর ৫ মে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে ওঁর জীবনকে উত্‍সর্গ করে। ভালোবাসা। রায়েল।

মুম্বইয়ের প্রখ্যাত থিয়েটার অভিনেত্রী পার্ল পদমসির ছেলে ছিলেন রঞ্জিত। সত্‍বাবা ছিলেন বিখ্যাত বিজ্ঞাপনী ছবি নির্মাতা অ্যালেক পদমসি। খট্টা মিঠা, খুবসুরত, বাতো বাতো মে, কালিয়ার মতো ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা। তিনি নিয়মিত অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করতেন। হৃষিকেশ মুখোপাধ্যায় এবং বাসু চট্টোপাধ্যায়ের বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।

ছবিতে অভিনয় করার পরে ১৯৮০ সালে আমেরিকা চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। সেখানে দ্য অফিস ও প্রিসন ব্রেক-এর মতো সিরিজে অভিনয় করেন। ফায়ার ছবির পরিচালক দীপা মেহতা জানিয়েছেন রঞ্জিত একদিন তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁর সৃজনশীলতায় মুগ্ধ ছিলেন দীপা।

এমনকী দীপার প্রথম ফিচার ফিল্মের স্ক্রিপটও লিখেছিলেন রঞ্জিত। অভিনয়ও করেছিলেন। অভিনেতার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী পূর্ণা জগন্নাথন শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে। শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে।

সুত্র: কলকাতা24×7

 

আরও পড়ুন ::

Back to top button