বিনোদন

চার্লির জন্মদিনে চ্যাপলিন সাজলেন বিদ্যা ! দেখুন ভিডিও

চার্লির জন্মদিনে চ্যাপলিন সাজলেন বিদ্যা ! দেখুন ভিডিও - West Bengal News 24

মুম্বই: আজ চার্লির জন্মদিন । সেই চার্লি, যিনি কঠোর সময়ে, কঠিন সময়ে, দুঃখের মধ্যেও হাসতে শিখিয়েছেন । পকেট ছেঁড়া জামা, চামড়া ওঠা জুতোয়, নাকের নিচে ছোট্ট গোঁফের তাঁর অভিব্যক্তি আজও এক পলকেই হাসির দুনিয়ার নিয়ে যায় । কিন্তু এই হাসির আড়ালে বা বলা ভালো হাসির মধ্যে দিয়েই বেঁকে গিয়েছিল কত রাজনৈতিক প্রতিষ্ঠান । হাসির মধ্যে দিয়েই তুমুল সমালোচনা করেছিলেন চার্লি । চ্যাপলিনকে জন্মদিনে মনে করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন।


আজ তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করলেন। পাঁচ বছর আগে এই শ্যুটটি করেছিলেন তিনি। একটি নামি ম্যাগাজিনের কভার পিকচারের জন্য চ্যাপলিন সেজেছিলেন তিনি। এই ভিডিও পোস্ট করে চার্লিকে শ্রদ্ধা জানালেন বিদ্যা বালন।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button