বিনোদন

নিম্নমধ্যবিত্ত পাপারাত্‍জিদের সাহায্যে এগিয়ে এলেন হৃতিক

নিম্নমধ্যবিত্ত পাপারাত্‍জিদের সাহায্যে এগিয়ে এলেন হৃতিক - West Bengal News 24

মুম্বই: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা পড়েছেন দিন আনা দিন খাওয়া, দীনমজুর ও দরিদ্ররা। মুম্বইয়ের নিম্ন মধ্যবিত্ত পাপারাত্‍জিরাও এই সময়ে সিঁদুরে মেঘ দেখছেন। আর ঠিক এই সময়েই তাঁদের পাশে দাঁড়ালেন অভিনেতা হৃতিক রোশন।

ইনস্টাগ্রামে জনপ্রিয় পাপারাত্‍জি ভাইরাল ভায়ানি পেজ থেকে এই খবর সামনে আসে যে হৃতিক আর্থিক ভাবে পিছিয়ে পড়া পাপারাত্‍জিদের সাহায্য করছেন। পোস্টটিতে লেখা, সারা বিশ্ব খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু সংস্থা বেতন কাটতে শুরু করেছে। কিছু মিডিয়া হাউসও বন্ধ হচ্ছে। আমরা বেশ সমস্যার মধ্যে দিয়ে এখন দিন কাটাচ্ছি। আমার একটি টিম রয়েছে। সেই টিমের সদস্যরা বাইরে বেড়িয়ে তারকাদের ছবি তোলেন। কিন্তু এখন আয়ের সমস্ত পথ বন্ধ। এই ছবির সাবস্ক্রিপশন ও ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে যা আয় হয় তা দিয়ে আমার ও আরও ১৫ জনের চলে। তবে এই সংকটে এগিয়ে এসেছেন হৃতিক রোশন। তিনি কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

হৃতিককে এর জন্য ধন্যবাদও জানিয়েছেন পাপারাত্‍জিরা। তবে এখানেই শেষ নয়। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের জন্য ২০ লক্ষ এন ৯৫ মাস্ক কিনে দিয়েছেন হৃত্বিক। এছাড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে প্রবীণ ও দিন আনা দিন খাওয়াদের জন্য ১.২ লক্ষ খাবারের প্যাকেট সরবরাহর উদ্যোগ নিয়েছেন।

বলিউডের কর্মীদের জন্য অন্যান্য তারকারাও সাহায্যের হাত বাড়িয়েছেন। যেমন মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির এমন ২৫ হাজার শ্রমিক পরিবারের দায়িত্ব নিয়েছেন সলমন খান। লকডাউন যতদিন চলবে ততদিন এই ২৫ হাজার শ্রমিকের ও তাঁদের পরিবারের অন্ন সংস্থান করছেন সলমন। নিজে বান্দ্রার যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানকরা সমস্ত কর্মী ও নিরাপত্তারক্ষীদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সলমনেরই পরিবার।

সুত্র:কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button