বিনোদন

রানি মুখার্জির ঘরে ধরা পড়েন গোবিন্দ, ডিভোর্সের হুমকি দেন স্ত্রী

রানি মুখার্জির ঘরে ধরা পড়েন গোবিন্দ, ডিভোর্সের হুমকি দেন স্ত্রী - West Bengal News 24

এককালে বলিউড মাতিয়েছেন কমেডি ভরা সব সংলাপ আর অভিনয়ে। তার নাচেও মজে ছিলো হিন্দি সিনেমার দর্শক। তিনি গোবিন্দ। পুরো নাম গোবিন্দ আহুজা। তবে ইন্ডাস্ট্রিতে তার নামটাই যথেষ্ট। পদবীর দরকার পড়ে না।

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে বেশ চকলেট বয় টাইপের ছিলেন এ নায়ক। বহু নায়িকার সঙ্গেই তার প্রেমের গুঞ্জন শোনা যায় আজও। তবে বাঙালি অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে গোবিন্দর প্রেম ছিলো ওপেন সিক্রেট।

অনেক ঘনিষ্ট হয়েই তারা মেলামেশা করতেন। আর তার খেসারত দিতে গোবিন্দকে অনেক দাম চুকাতে হয়েছে বলে জানা যায়।

১৯৮৫ সালে তিনি ‘তন বদন’ ফিল্মে ডেবিউ করেন। এরপর ফিল্মে আসার পরই বিয়ে করে নেন গোবিন্দ। ১৯৮৭ সালের ১১ মার্চ সুনিতা আহুজাকে বিয়ে করেন তিনি।তারপর তাদের নতুন জীবন শুরু হয়।

এদিকে নব্বইয়ের দশকের ‘হদ কর দি আপনে’ ছবি দিয়ে জুটি বাঁধেন গোবিন্দ-রানি। এ ছবি দিয়েই সুপারহিট জুটি হিসেবে স্বীকৃতি পান তারা। ধীরে ধীরে ব্যক্তিজীবনেও গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। তার মন্দ প্রভাব পড়ে গোবিন্দের সংসারে।

একবার এক সাংবাদিক রানির বাসায় সকালে হাজির হন সাক্ষাৎকার নিতে। সেখানে গিয়ে তিনি গোবিন্দকে দেখতে পান নাইট ড্রেস পরা অবস্থায়। এই ঘটনা বলিউডে হৈ চৈ ফেলে দেয়।

শোনা যায়, তখন রানির প্রেমে এতটাই পাগল ছিলেন গোবিন্দা যে গাড়ি, ফ্ল্যাট এবং হিরের গয়নার মতো অনেক দামি উপহারও তিনি রানিকে দিয়েছিলেন।

এসব দেখে ও শুনে স্ত্রী সুনিতা হুমকি দেন ডিভোর্সের। তিনি গোবিন্দকে বলেন হয় রানি অথবা তাকে বেছে নিতে। অনেক জল গড়িয়ে শেষপর্যন্ত স্ত্রীকেই বেছে নিয়েছিলেন গোবিন্দ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য