বিনোদন

Disha Patani : নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন দিশা পাটানি, ভিডিও ভাইরাল

Disha Patani : নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন দিশা পাটানি, ভিডিও ভাইরাল - West Bengal News 24

লকডাউনে কীভাবে ভক্তদের এন্টারটেইন করতে হয় সেটা বেশ ভালোই জানেন দিশা পাটানি। অভিনেত্রীর নিজের ‘হট মুভস’ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়।

বিয়ন্সের গানে কয়েকদিন আগেই নোরা ফাতেহি আগুন ধরিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নোরার থেকেও কোনো অংশে কম যাননি দিশা। তিনিও হট পোশাকে নিজের আবেদনময়ী মুভস দেখাতে পিছপা হলেন না।

ভিডিও তাকে দেখা গেল চিরাচরিত কেলভিন ক্লেইনের অন্তর্বাস পরে এবং নীচে ছিল কার্গো প্যান্ট। ভিডিওটি আপলোড করা মাত্রই ভাইরাল হয়ে যায়। আর তাতেই যে শরীরী মোচড় দিলেন, তা দেখেই কুপোকাত ভক্তরা।

পপস্টার বিয়ন্সের একটি গানের ওপর নেট দুনিয়ায় চ্যালেঞ্জ চলছে। সেই গানেই এবার কোমর দোলালেন দিশাও। আর তা আপলোড করা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের।

আরও পড়ুন ::

Back to top button