বিনোদন

Twinkle Khanna News : ২৫ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন টুইংকেল

Twinkle Khanna News : ২৫ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন টুইংকেল - West Bengal News 24

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই নানা রকম বিষয় নিয়ে পোস্ট করেন বলিউডের অভিনেত্রী টুইংকেল খান্না (Twinkle Khanna)। সেসব নিয়ে কখনো আলোচনা পান, কখনো হন বিতর্কিত।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে- ২৫ বছর আগে তার করা একটি ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে।

সাবেক এই অভিনেত্রী ২৫ বছর আগে ভক্তদের সঙ্গে লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন। যেখানে ঋষি নামে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন যে, ১০ বছর পর টুইংকেল নিজেকে কোথায় দেখতে চান?

জবাবে টুইংকেল বলেছিলেন, ‘আশা করছি ১০ বছরের মধ্যে আমি একটি ফার্মে বসে থাকবো আমার দুই সন্তান ও একটি পোষ্য কুকুরকে নিয়ে। সঙ্গে একজন স্বামীও থাকতে পারে।’

ভক্তদের সঙ্গে ওই লাইভ চ্যাটে অংশগ্রহণের ৫ বছর পরই অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন টুইংকেল খান্না। আরাভ ও নিতারা নামে দুই সন্তান রয়েছে এই তারকা দম্পতির।

অর্থাৎ ২৫ বছর আগে বলা এ নায়িকার কথাই ঠিক হলো। বর্তমানে অক্ষয় কুমারের সংসারে দুই সন্তানের জননী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য