কনস্টেবলের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী

বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে লাগাতার চলছে গুলি চলার ঘটনা। লকডাউনের দুপুরে সেই আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে চারিদিকে। দেখা যায়, ঝাড়গ্রাম পুলিশ লাইনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক কনস্টেবল। পুলিশ লাইনের অস্ত্রাগারের ছাদ থেকে ভেসে আসে গুলির শব্দ। একে ৪৭ থেকে লাগাতার গুলি চালাতে থাকে ওই জুনিয়র কনস্টেবল।
তাঁকে ছাদ থেমে নেমে আসতে বলা হলেও তিনি ভ্রূক্ষেপ করেননি। কী কারণে তিনি এভাবে গুলি চালালেন তা এখনও স্পষ্ট নয়। লকডাউনের জন্য এলাকার রাস্তাঘাট ফাঁকা। তাই গুলিতে কেউ আহত হয়নি। সাধারণ মানুষ যাতে এলাকায় না ঢুকতে পারে, তাই ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ড্রোন ক্যামেরা দিয়ে তাঁর গতিবিধি নজরে রাখা হচ্ছিল। তবে বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। ফলে ড্রোনের কাজ বন্ধ করে দিতে হয়েছে। এই এলাকাটি শালগাছ দিয়ে ঘেরা, অন্ধকারাচ্ছন্ন।
সুত্র:DNA বাংলা



