রাজ্য

রেশন দোকান খোলা, বন্ধের সময় ঠিক করে দিল নবান্ন, দিনে দু’বার খুলতে হবে

রেশন দোকান খোলা, বন্ধের সময় ঠিক করে দিল নবান্ন, দিনে দু’বার খুলতে হবে - West Bengal News 24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে রেশন দোকান খোলা নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে এবার সময় বেঁধে দিল রাজ্য সরকার। নিজেদের খুশি মতো রেশন দোকান খোলা হচ্ছে এবং গ্রাহকরা সমস্যা পড়ছেন বলে আগেই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার জানিয়ে দেওয়া হল দিনে দু’দফায় রেশন দোকান খুলতে হবে। নির্দিষ্ট সময়ে দোকান খুলতে হবে এবং বন্ধ করতে হবে বলেও জানিয়েছে নবান্ন। বৃহস্পতিবার খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শুক্রবার ২৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান খোলা থাকবে দু’দফায়। প্রথমে সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। তবে ২৫ মে ঈদ-উল-ফিতরে রাজ্যের সব রেশন দোকান বন্ধ থাকবে।

লকডাউনের সময়ে রাজ্যে রেশন সরবরাহ নিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সরকারকে। নানা অভিযোগ ওঠার পাশাপাশি গ্রাহকদের ভিড়ে সামাজিক দূরত্ব রক্ষাও সব সময়ে সম্ভব হচ্ছে না। এবার সেটা নিশ্চিত করতেই সময় বেঁধে দেওয়া হল বলে নবান্নের দাবি। সরকার মনে করছে এবার নির্দিষ্ট সময়ে গ্রাহকরা রেশন দোকানে যেতে পারবেন। দু’বেলাই খোলা থাকার কারণে এক সঙ্গে অনেকের ভিড়ও হবে না। সামাজিক দূরত্ব রক্ষা করা যাবে। আবার বেশি ভিড় না হওয়ায় রেশন দোকান মালিকদের উপরেও চাপ অনেকটা কমবে।

রেশন দোকান খোলা, বন্ধের সময় ঠিক করে দিল নবান্ন, দিনে দু’বার খুলতে হবে - West Bengal News 24

‘রেশন দুর্নীতি’ নিয়ে বড় অভিযোগ রাজ্যপালের, বললেন ‘ক্ষমতাশালীরা জড়িত, লোক দেখানো ব্যবস্থায় কাজ হবে না’
এই লকডাউন পর্বে বারবার রেশন দোকান নিয়ে অভিযোগের মুখে পড়তে হয়েছে সরকারকে। চাপের মুখে খাদ্য দফতরের সচিবও বদলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেও রাজ্যে রেশন ব্যবস্থায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ করে তদন্তের দাবি জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। এ ব্যাপারে মুখ্য সচিব রাজীব সিনহার কাছে রিপোর্টও চেয়ে পাঠান তিনি। রাজ্যপাল বলেন, ‘গণবন্টন ব্যবস্থায় দুর্নীতির বেলুন রোজই একটু একটু করে বড় হচ্ছে। এখনই না আ়টকাতে পারলে রাজ্যে আগের সব দুর্নীতিকে লজ্জা পাইয়ে দেবে।’

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button