বিনোদন

Amala Paul : বিয়ের ছবি ভাইরাল! মুখ খুললেন তামিল অভিনেত্রী অমলা পাল

Amala Paul : বিয়ের ছবি ভাইরাল! মুখ খুললেন তামিল অভিনেত্রী অমলা পাল - West Bengal News 24

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সাক্ষাৎকারে মুখ খুললেন ‘আদাই’ খ্যাত তামিল অভিনেত্রী অমলা পাল। সম্প্রতি অমলার বর্তমান প্রেমিক বলি গায়ক ভাবিন্দর সিং-এর সঙ্গে তাঁর একটি বিবাহ মুহূর্তের ছবি ভাইরাল হয়। সেই ছবিকেই ভুয়ো বলে ওড়ালেন তামিল, তেলুগু ও মালয়ালম ছবির অভিনেত্রী।

২০১০ সালে ‘ময়না’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান অমলা। এরপর আদাই ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করার জন্য তিনি খবরের শিরোনামে এসেছেন একাধিকবার। ২০১৪ সালে তামিল চলচ্চিত্র অভিনেতা এ এল বিজয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৬ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। এরপর ভাবিন্দর সিং-এর প্রেমে পড়েন নায়িকা। তিনিই তাঁকে ফের অভিনয় করার উৎসাহ দেন।

সম্প্রতি ইন্টারনেটে সামনে আসা বিয়ের ছবিটিকে ভুয়ো বলে দাবি করেন তিনি। অমলা বলেন, ‘বলি গায়ক ভাবিন্দর সিং-এর সঙ্গে সম্পর্কের কথা আমি আগেই স্বীকার করেছি। আমি ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি পছন্দ করি না। আমি আপাতত ছবির কাজ নিয়ে ব্যস্ত। কাজ শেষ হলে আমি বিয়ের কথা জানাব। তবে আমাদের বিয়ের বেশ কিছুটা দেরি আছে।’


আগামীদিনে মহেশ ভট্ট পরিচালিত পারভিন বাবি-র বায়োপিকে দেখা যাবে তাঁকে।

সুত্র : এবিপি আনন্দ

আরও পড়ুন ::

Back to top button