
মুম্বই: করোনা মোকাবিলায় সেলেব থেকে সাধারণ সবাই এখন ঘরবন্দি। ঘরবন্দি হয়েই নানা কাজে মেতে উঠছেন তারকারা । নিজের হাতে ঘরের কাজ সারছেন, নিজেই করছেন রান্না । সে সব ভিডিও, ছবি আপলোডও করছেন রোজ । তবে সানি লিয়ন এবার লকডাউনে আটকে পরে শুনিয়ে ফেললেন তাঁর প্রেম কাহিনি ! একটি ইংরেজি ওয়েবসাইটকে সাক্ষাত্কার দিতে গিয়ে সানি লিয়ন জানালেন,ঠিক কী পরিস্থিতিতে স্বামী ড্যানিয়েলের সঙ্গে তাঁর দেখা হয়, তারপর প্রেম ও বিয়ে ।
সাক্ষাত্কারে সানি জানান, ‘এক বন্ধুর মাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে আমার দেখা। একটা পার্টিতে আমরা মুখোমুখি হই । আমি, আমার এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে ছিলাম । ড্যানিয়েল সামনে আসে । ওর চোখের মধ্যে আমি দুষ্টুমি দেখতে পেয়েছিলাম । হঠাত্ আমার মাথায় একটা প্ল্যান আসে । ড্যানিয়েল সামনে আসার আগেই পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীর হাত আমি শক্ত করে ধরে নিই ।
ড্যানিয়েল ভাবতে শুরু করে আমি লেজবিয়ান । এমনকী, মস্করা করে আমি ড্যানিয়েলকে বলেছিলাম । আমার পুরুষ নয়, মেয়েদের শরীর ভালো লাগে ! প্রথমটায় ড্যানিয়েল বিশ্বাস করেছিল আমার কথায়, পরে অবশ্য আমিই নিজেই ভুল ভেঙে দিই । এভাবেই আলাপ, তারপর ফোন, ইমেলে কথা, একদিন হঠাত্ ড্যানিয়েল আমাকে বিয়ের কথা বলে । আর আমি রাজি হয়ে যাই !’
সুত্র: News18



