বিনোদন

লকডাউনে গৃহবন্দী অভিনেত্রী ছোটবেলার শাড়ি পরার ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় !

লকডাউনে গৃহবন্দী অভিনেত্রী ছোটবেলার শাড়ি পরার ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় ! - West Bengal News 24

 

কলকাতা: একেই বলে হয়তো লকডাউনের নস্ট্যালজিয়া! সাধারণ থেকে সেলেব সবাই এখন করোনা মোকাবিলায় ঘরবন্দি । আর এই ঘরবন্দি অবস্থাতে নতুন করে যেন জীবন বাঁচছেন সবাই । নিজের হাতে ঘরের কাজ করছেন, ঘর সাজাচ্ছেন, রান্না করছেন । এতদিন ব্যস্ততার মাঝে যেমন পরিবারকে সময় দিতেই পারছিলেন না । এখন যেন সেটাই সুদে আসলে পূরণ করার সময় এসেছে । আর তাই তো সুযোগ পেয়ে এখন ঘরের পুরেনা আলমারি থেকে বেরিয়ে পড়ছে পুরনো অ্যালবাম । সেই অ্যালবাম থেকে বেরিয়ে পড়ছে পুরনো ছবিও ।

ঠিক এমনটাই যেন ঘটে গেল টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিকের সঙ্গে । এমনিতেই এখন তিনি প্রেগন্যান্ট । বাড়িতেই আছেন । একেবারে বিশ্রামে । এখন তাঁর কাছে অফুরন্ত সময় । আর এই সময় মনকে ভাল রাখতে কোয়েল এখন ডুব দিচ্ছেন নিজের ছোটবেলাতে ।

এই যেমন, কোয়েল সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছোটবেলার ছবি । যেখানে তিনি বসে রয়েছেন শাড়ি পড়ে । কোয়েল লিখেছেন, তখন তিনি ক্লাস ৫-এ পড়েন । দিনটি ছিল সরস্বতী পুজো । ভবানীপুরের বাড়ির বারান্দাতে শাড়ি পরে ছবি তুলেছিলেন কোয়েল ।

দেখুন কোয়েলের সেই ছবিটি—

 

View this post on Instagram

 

Class 5 Saraswati pujor shajuguju ..tore Bhawanipore barir barandaye..mon e porey! 💃💕 @su_it_iz

A post shared by Koel Mallick (@yourkoel) on

সুত্র:লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য