বিনোদন

নিয়ম মেনে রোজা রাখলেন অভিনেত্রী-সাংসদ, মায়ের সঙ্গে ইফতারে রকমারি খাবার !

নিয়ম মেনে রোজা রাখলেন অভিনেত্রী-সাংসদ, মায়ের সঙ্গে ইফতারে রকমারি খাবার ! - West Bengal News 24

 

২৫ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে রোজা, আর সেটা আগামী ১ মাস পর্যন্ত চলবে। কারণ ২৪ তারিখ দেখা গেছে রমজানের চাঁদ। এবার সেটা দেখেই নিয়ম পালন করছে সমস্ত মুসলিমরা। এটাই হল উপবাস ও সংযমের মাস। এবার সাংসদ নুসরত সেটা পালন করল। আর সেই পালন করার ছবি তিনি পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়। মায়ের সাথে বসে পালন করছেন তিনি। নিয়ম সারাদিন উপোস করে সন্ধের সময় উপোস ভাঙতে হয় বিভিন্ন ফল দিয়ে। এবার এটাই করলেন তিনি মায়ের সাথে বসে। বিভিন্ন জিভে জল আনা খাবার দিয়ে উপোস ভাঙ্গলেন তিনি।

তিনি মুসলিম আর, তিনি বিয়ে করেছে এক হিন্দুকে। এর জন্য অনেক কথাই শুনতে হয়েছে তাকে। কারণ মাথায় সিঁদুর থেকে শুরু করে সাজপোশাক সব কিছু নিয়েই কথা শুনতে হয়েছে তাকে, কিন্তু তিনি বার বার বলেছেন তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশাসী। তিনি সিঁদুর খেলা থেকে হিন্দু বাঙ্গালীদের সব অনুষ্ঠানেই যোগ দান করেছেন। এবার তিনি রমজানও পালন করছেন।

 

View this post on Instagram

 

Iftar Time..!! #ibadat #fasting #familytime #prayfortheworld

A post shared by Nusrat (@nusratchirps) on

তিনি দায়িত্ব নিয়ে সবার কাছে একটাই অনুরোধ করেছেন, এবার সবাই যেনো বাড়িতে বসেই নামাজ পরে ও রমজান মাস পালন করে। এখন সারা দেশে টানা ৪০ দিনের লক ডাউন। দেশের বিভিন্ন জায়গায় বড় বড় সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে নয়ত, জমায়েত যাতে না হয় সেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নুসরত তাই বার বার বলেছেন, বাড়িতে থেকেই যাতে সবাই বিভিন্ন অনুষ্ঠান এবার পালন করেন। আমাদের আশেপাশেই যে ভগবানের স্থান, সেটা তিনি বার বার উল্লেখ করেছেন।তাই ঘরে বসেই আপনারা আপনাদের ভগবান বা আল্লাহকে ডাকুন। সে সর্বদা আপনাদের পাশে আছেন।

 

View this post on Instagram

 

Ramzan Mubarak!

A post shared by Nusrat (@nusratchirps) on

শেষে তিনি ভিডিওতে বলেন, আপনারা চাইলে বাড়ির থেকেই দান সামগ্রী মসজিদে পাঠিয়ে দিতে পারেন। মাথায় রাখবেন কোনোভাবেই জমায়েত করবেন না, জমায়েত থেকে দূরে থাকবেন। এখন আমাদের প্রধান গুরুত্ব করোনাকে হারানো, আর তার জন্য আমাদের বাড়িতে থাকাটা খুবই জরুরি।

সুত্র:সংবাদ মাধ্যম

আরও পড়ুন ::

Back to top button