বিনোদন

এই লকডাউনে কঠিন সময় কাটছে রাকুলের

এই লকডাউনে কঠিন সময় কাটছে রাকুলের - West Bengal News 24

করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ। এর মধ্যেই বন্ধ হয়ে গেছে দক্ষিণী তারকা রাকুল প্রীত সিংয়ের জিম ব্যবসা। সব মিলিয়ে কঠিন সময় কাটছে তার। ভারতীয় এই অভিনেত্রী তিনটি জিমের স্বত্বাধিকারী। স্বাভাবিকভাবেই তার ব্যবসায় হুট করে বড় ধাক্কা হয়ে এসেছে করোনা ভাইরাস। এ নিয়ে বলিউড হাঙ্গামার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আলাপচারিতায় অংশ নেন তিনি। কঠিন সময় কীভাবে সামাল দিচ্ছেন তা নিয়ে রাকুল বলেন, ‘এটাই এখন আমার জন্য বিশাল ঘা। ভারতে জিমগুলো বন্ধ হয়েছে সবার আগে। জিমের ভাড়া কিন্তু কোনোভাবে কমেনি। এ ক্ষেত্রে তিনটি জিমের মালিক হিসেবে কোনো ছাড় পাইনি।’

ভারতের দক্ষিণী ছবির পরিচিত মুখ রাকুলের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ ছবির মাধ্যমে। এর চার বছর পর নীরাজ পা-ের ‘আইয়ারি’তে অভিনয় করেন তিনি। গত বছর অজয় দেবগনের বিপরীতে ‘দে দে পেয়ার দে’ ছবিতে দেখা যায় তাকে। এ ছাড়া ২০১৯ সালে মুক্তি পেয়েছে তার ‘মারজাওয়া’। রাকুলের হাতে এখন আছে জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’, অজয় দেবগনের সঙ্গে ‘থ্যাংক গড’ এবং রাজকুমার রাওয়ের সঙ্গে ‘সিমলা মিরচি’।

আরও পড়ুন ::

Back to top button