বিনোদন

ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া, টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তারকারা !

ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া, টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তারকারা ! - West Bengal News 24

 

ক্যানসারের সঙ্গে প্রায় দু’বছরের লড়াইয়ে ইতি। জীবনযুদ্ধে হার মানলেন প্রিন্স চার্মিং ঋষি কাপুর। ইরফান খানের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক নক্ষত্রপতন মানতে পারছেন না সেলেব থেকে অনুরাগী কেউই। চোখের জলে বর্ষীয়ান অভিনেতাকে বিদায় জানিয়েছেন বলি তারকারা। টুইটে শোকজ্ঞাপন করেছেন টলি তারকারাও।

ঋষি কাপুরের মৃত্যুর কথা শোনামাত্রই টুইটে তাঁকে শেষশ্রদ্ধা জানান প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। তিনি লেখেন, ঋষি কাপুরের মৃত্যুতে একটা যুগের অবসান হল। তবে তাঁর কাজ অমর। আজীবন দর্শকদের মনে বেঁচে থাকবেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি।

‘কিশোরী বেলার ক্রাশের’ মৃত্যুতে গভীরভাবে শোকাহত প্রসেনজিত্‍ ঘরনি অর্পিতা চট্টোপাধ্যায়। টুইটে ঋষি কাপুরকে শ্রদ্ধা জানান তিনি।

ঋষি কাপুরের সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্তের কথা উল্লেখ করে টুইট করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনাও জানান।

আত্মার শান্তিকামনা করে টুইট করেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

দুঃসংবাদ শোনার পর থেকে গভীরভাবে শোকাহত বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর আত্মার শান্তি কামনা করেন তিনি।

বহু মানুষকে আনন্দ দিয়ে চলে গেলেন ঋষি কাপুর, টুইটে শোকপ্রকাশ অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের।

এই সময়টাই হয়তো ভাল যাচ্ছে না। ঋষি কাপুরের মৃত্যুতে টুইটে শোকজ্ঞাপনের পাশাপাশি আশঙ্কাও প্রকাশ করেছেন পরমব্রত।

সুত্র: সংবাদ প্রতিদিন

 

আরও পড়ুন ::

Back to top button