অপরাধ

শ‌সার নিচে লুকিয়ে মদ পাচার ! পুলিশ গ্রেপ্তার করল দু’‌জনকে

শ‌সার নিচে লুকিয়ে মদ পাচার ! পুলিশ গ্রেপ্তার করল দু’‌জনকে - West Bengal News 24

 

নয়া দিল্লি: ‌ তিনচাকা গাড়িতে শ‌সার ঝুড়ি। আর তাতেই চলছিল মদ পাচার। এক, দুই বোতল নয়, একেবারে ৪৭৫ বোতল। শনিবার মদের বোতল পাচার করার অভিযোগে দ্বারকার বাবা হরিদাস নগর এলাকা থেকে দু’‌জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সইদুল ইসলাম ও শাহনুল ইসলাম নামে অভিযুক্ত দু’‌জন মান্দকা এলাকার বাসিন্দা।

শুক্রবার পুলিশ লক্ষ্য করে দুটি আলাদা মোটর চালিত তিন চাকার গাড়িতে দু’‌জন শ‌সা নিয়ে যাচ্ছেন। পুলিশ দেখে দু’‌জন পালাতে চেষ্টা করে। কিন্তু মাঝপথে পুলিশ আটকায়। তারপর শ‌সার স্তুপ সরিয়ে দেখা যায় ভিতরে ৪৭৬টি মদের বোতল লুকিয়ে রাখা রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজন মুন্না, যে মন্দকার বাসিন্দা। হরিয়ানা থেকে এই দুই অভিযুক্ত মদ নিয়ে আসছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৪৭টি আলাদা ঘটনায় মাদক আইনে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৮৫৫৬ বোতল মদ। লকডাউন চলাকালীন শেষ দু সপ্তাহের পরিসংখ্যানে এই বিপুল অঙ্কের মদ উদ্ধার কথা উঠে এসেছে।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button