বিচিত্রতা

স্বপ্নদোশ ! চামচ দিয়ে নিজের পুরষাঙ্গ কেটে শিবলিঙ্গে দান করল বন্দি !

স্বপ্নদোশ ! চামচ দিয়ে নিজের পুরষাঙ্গ কেটে শিবলিঙ্গে দান করল বন্দি ! - West Bengal News 24

 

গোয়ালিয়র: স্বয়ং মহাদেবের আদেশ । তিনিই দেখা দিয়েছেন তাকে । আর স্বপ্নে দেখা দিয়ে তিনিই নাকি এমন ‘আজব’ দান চেয়েছেন ভক্তের কাছে, নিজের পুরষাঙ্গ কেটে এমনটাই দাবি করল মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলের এক বন্দি।

কারা দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বিষ্ণু সিং রাজাওয়াত নামের ওই বন্দিকে জেলের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান ডিউটিতে থাকা জেলের নিরাপত্তারক্ষীরা । তত্‍ক্ষণাত্‍ তাঁকে নিয়ে যাওয়া হয় সিভিল হাসপাতালে । প্রাথমিক চিকিত্‍সার পর এখন তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে ।

জেলার প্রভাত কুমার-কে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলের সুপারিন্টেন্ডেন্ট মনোজ সাহুকে ।

পুলিশকে বিষ্ণু জানিয়েছে, সোমবার রাতে সে মহাদেবের স্বপ্ন দেখে । স্বপ্নে শিব নির্দেশ দিয়েছিলেন, নিজের পুরুষাঙ্গ কেটে তা শিবলিঙ্গে অর্পণ করতে। সে কারণেই জেলে খেতে দেওয়ার চামচে ধার দিয়ে, সেই চামচ দিয়েই পুরুষাঙ্গ কেটে জেলের শিবমন্দিরে গিয়ে তা অর্পণ করে এসেছেন । সূত্রের খবর, এর আগেও রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে বিষ্ণু। উমরি গ্রামের পুলিশ অফিসারকে খুনের অপরাধেই ৬৩ বছরের জেল হয়েছে তার ।

সুত্র : News18

আরও পড়ুন ::

Back to top button