বিনোদন

সাংসদ তহবিলের টাকা স্বাস্থ্যখাতে খরচ করবেন অভিনেতা দেব !

সাংসদ তহবিলের টাকা স্বাস্থ্যখাতে খরচ করবেন অভিনেতা দেব ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : শনিবার জেলা পরিষদের কর্তাব্যক্তিদের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় বিধায়কদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সে যোগ দিতে মেদিনীপুর এসেছিলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী।সেখানে তিনি বলেন, ”একজন সাংসদ হিসেবে আমার ইচ্ছে,

এখন সাংসদ তহবিলের সব টাকা স্বাস্থ্য খাতে খরচ করা উচিত। আমরা সবাই জানি, এই করোনা এখন থাকবে। তাই স্বাস্থ্যের পরিকাঠামো আরও ঠিক করতে হবে। হাসপাতালে যেন আইসিইউ শয্যা থাকে, কিট থাকে।

এখন মে মাস। জুলাই, অগস্টেও এই কথাটাই বলব।” দেব আরও বলেন, ”বর্তমানে সব থেকে বড় ইস্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো।একজন সাংসদ হিসেবে আমার দিক থেকে যত ফান্ড,

সব ফান্ড গুলো এখন স্বাস্থ্য ক্ষেত্রে লাগানো উচিত্‍।”শেষে দেব বলেন, ”পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়াটা এখন একটা বড় বিষয়। এর জন্য সরকার যত রকমভাবে সম্ভব চেষ্টা করে যাচ্ছে। খুঁত বার করার সময় আমরা প্রচুর পাব। এই সময়ে একসঙ্গে কাজ করতে হবে। তবেই সংক্রমণ এড়ানো যেতে পারে।”

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য