ঝাড়গ্রাম

রক্তের সঙ্কট মেটাতে লোধাশুলি ভ্রাতৃসঙ্ঘের উদ্যোগে শিবির

রক্তের সঙ্কট মেটাতে লোধাশুলি ভ্রাতৃসঙ্ঘের উদ্যোগে শিবির - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউন, কেভিড-১৯, প্রাকৃতিক দুর্যোগ, এসবের জেরে দেখা দিয়েছে রক্তের সঙ্কট। থ্যালাসেমিয়া, ডায়ালিসিস, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন। অথচ ভাঁড়ার শূন্য।

এই পরিস্থিতিতে রক্তের যোগান দিতে রবিবার এগিয়ে এল ঝাড়গ্রামের লোধাশুলি এলাকার একটি ক্লাব। লোধাশুলি ভ্রাতৃসঙ্ঘের উদ্যোগে এবং গোপীবল্লভপুর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজন করা হল এক রক্তদান শিবিরের। সঙ্ঘের ভবনে আয়োজিত ওই শিবিরে রক্ত দিলেন এক মহিলা সহ ৩০ জন।

ক্লাবের সদস্য পেশায় শিক্ষক সুদীপ্ত নায়েক বলেন, ‘‘ভ্রাতৃ সংঘের সমস্ত সদস্য, ঝাড়গ্রাম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন সৎপথি এবং গোপীবল্লভপুর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রচেষ্টায় শিবিরটি করা সম্ভব হয়েছে। সবাইকে অকুন্ঠ ধন্যবাদ।’’ উদ্যোক্তারা জানালেন, গত ২০ মে শিবিরটি হওয়ার কথা ছিল। কিন্তু আমফানের কারণে পিছিয়ে গিয়ে রবিবার শিবিরটি হয়।

রক্তের সঙ্কট মেটাতে লোধাশুলি ভ্রাতৃসঙ্ঘের উদ্যোগে শিবির - West Bengal News 24

আরও পড়ুন ::

Back to top button