
ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে, এবার মৃতদেহ দেখতে পাবেন পরিবারের সদস্যরা।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে, সেই মৃতদেহ থেকে সংক্রমণ হতে পারে। এমন আশঙ্কায় এতদিন কারও করোনায় মৃত্যু হলে, দেহ পরিবারের সদস্যদের দেখতে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি ছিল।
নির্দিষ্ট গাইডলাইন মেনে হাসপাতাল থেকে আলাদা গাড়িতে করে সরাসরি ধাপার মাঠে নিয়ে গিয়ে সত্কার করা হচ্ছিল।রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনায় মৃত্যু হলেও এবার থেকে মৃতদেহ দেখতে পাবেন পরিবারের সদস্যরা। যে হাসপাতালে করোনা রোগীর মৃত্যু হবে, সেখানেই পরিবারের সদস্যরা মৃতদেহ দেখার সুযোগ পাবেন।
তবে মেনে চলতে হবে কিছু নিয়ম।পরিবারের সদস্যরা দেখতে পান তারজন্য এবার থেকে দেহ মোড়া হবে স্বচ্ছ প্লাস্টিকে। হাসপাতালের নির্দিষ্ট জায়গায় রাখা হবে মৃতদেহ। দূর থেকে পরিবারের সদস্যরা শেষ বারেরমত প্রিয়জনকে দেখতে পাবেন। তারপর নিয়ম মেনে হবে সত্কার।
সুত্র: প্রথম কলকাতা



