ঝাড়গ্রাম

কংসাবতীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

কংসাবতীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার বিকালে ঝাড়গ্রাম জেলার লালগড়ের ধামরো এলাকায় কংসাবতী নদীঘাটে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত সুকান্ত মুর্মুর (২৪) বাড়ি স্থানীয় ঘুসকাডাঙা গ্রামে।

এদিন বৃষ্টির মধ্যে কয়েকজন বন্ধুর সঙ্গে জাল দিয়ে নদীতে মাছ ধরছিলেন সুকান্ত। মাছ ধরার সময়ে তিনি পাড়ে উঠতেই সশব্দে বাজে পড়ে। মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান ওই যুবক। তাঁকে উদ্ধার করে লালগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সুকান্তকে মৃত ঘোষণা করেন। এদিন বিনপুরের দহিজুড়ি অঞ্চলের বাঁদরবনি গ্রামে বাজে পড়ে একটি গরুর মৃত্যু হয়।

এই নিয়ে গত এক সপ্তাহে বাজ পড়ে ঝাড়গ্রাম জেলায় তিনজনের মৃত্যু হল। কয়েকদিন আগে ঝাড়গ্রামের লাউড়িয়াদাম গ্রামে বাজ পড়ে ২১ টি ছাগল মারা যায়।

আরও পড়ুন ::

Back to top button