আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বইখাতা দেওয়া হবে : পার্থ চট্টোপাধ্যায়

ওয়েবডেস্ক : কলকাতা, আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বইখাতা দেবে রাজ্য সরকার। জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার শিক্ষামন্ত্রী জানান, আমফানে বাড়িঘর ক্ষতি হওয়ায় পড়ুয়াদের বইখাতা, ব্যাগ,ইউনিফর্ম সব নষ্ট হয়ে গিয়েছে।
প্রায় ৫৪ লক্ষ পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তাদেরকে বিনামূল্যে বইখাতা,ব্যাগ,ইউনিফর্ম,জুতো দেওয়া হবে।
এর আগে পার্থ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বেহালা পশ্চিমের বিধায়ক হিসেবে এই কেন্দ্রের প্রতিটি বিদ্যালয়ের ও কলেজের ঝড়ের পরে যা ক্ষতি হয়েছে তার পূর্ণ বিবরণ শিক্ষা দফতরের অধিকারীদের কে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট তৈরি করতে বলেছি। বিধায়ক হিসেবে আমি প্রতিটি বিদ্যালয়ের পুনর্গঠনে সমস্ত রকম সাহায্য করবো বলে জানিয়ে দিয়েছি।
প্রাথমিকভাবে মোট ১০ টি বিদ্যালয় ও মিড ডে মিলের কিচেন ক্ষতিগ্রস্ত হয়েছে, জরুরী ভিত্তিতে সেই সমস্ত বিদ্যালয় ও মিড ডে মিল কিচেন পুনর্গঠন এর ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী হিসেবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে পূনর্গঠনের জন্য এগিয়ে আসতে অনুরোধ করা হয়েছে।
যাতে জরুরী ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন এর কাজ দ্রুততার সঙ্গে নেয়া সম্ভব হয়। আমফানের পর রাজ্যের তরফে মেলা পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য মোট ৩৮৪টি ব্লক ও পুরসভা এলাকার ক্ষতি হয়েছে।ঝড়ের তাণ্ডবে সাড়ে ১০ লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে মোট ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গতদের সহায়তায় ৫ হাজার ১৩৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা। এরপর দুই মেদিনীপুর,হাওড়া, হুগলি এবং নদীয়া। ব্যাপক ক্ষতি হয়েছে কলকাতারও।
সুত্র: কলকাতা24×7



