কলকাতা

সরকারি অফিসগুলিতে চালু হতে চলেছে দুটি শিফট জানালেন মুখ্যমন্ত্রী !

সরকারি অফিসগুলিতে চালু হতে চলেছে দুটি শিফট জানালেন মুখ্যমন্ত্রী ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, সরকারি কর্মচারীদের (Govt employees) কথা ভেবে এবার সরকারি অফিসগুলিতে (Govt Offices) দুটি শিফট চালু হচ্ছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)।

এতদিন সরকারি অফিসে কাজের সময় ছিল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বার থেকে প্রথম শিফট হবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটে পর্যন্ত। দ্বিতীয় শিফট হবে বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

বেসরকারি সংস্থাগুলির কাছেও একই পদ্ধতি অবলম্বন করার জন্য এ দিন আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। সম্ভব হলে কর্মীদের যাতে বেশি করে বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয়, বেসরকারি সংস্থাগুলিকে সেই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি শিফট ভেঙে দেওয়া এবং ঘুরিয়ে ফিরিয়ে কর্মীদের অফিসে আসার মতো ব্যবস্থা চালু করা যায় কি না, বেসরকারি সংস্থাগুলিকে তা ভেবে দেখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। : TMC Leader Shot Dead: এলাকা দখল ঘিরে সংঘর্ষ, গুলি করে খুন তৃণমূল কর্মীকে

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে এক ঘণ্টা পর্যন্ত অফিস আসতে দেরি হলেও লালকালি পড়ার ভয় থাকছে না কর্মীদের। সেই নির্দেশও ইতিমধ্যেই কার্যকর হয়েছে। রাজ্য সরকারি অফিসে নতুন শিফট চালু হওয়ায় সেই অনুযায়ী যাতে রাস্তায় বাস থাকে, তারও নির্দেশ দেওয়ার জন্য পরিবহন দপ্তরকে বলেন মুখ্যমন্ত্রী।

এদিনও শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে বিজেপিকে তুলোধোনা করেন মমতা। অমিত শাহকে জবাব দিতে গিয়ে তিনি বলেন, “১১ লাখ প্রবাসী শ্রমিক ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছেন। ৩০ হাজার এখনও আসেননি। আমি করোনা এক্সপ্রেস বলিনি।

আমি বলেছিলাম পাবলিক বলছে। লকডাউনের আগে শ্রমিকদের ফেরানো উচিত ছিল। বাংলা থেকে কেউ ফিরতে চাননি। পরিযায়ী শ্রমিকদের কেন একসঙ্গে পাঠানো হল।”

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button