ঝাড়গ্রাম

বেলপাহাড়ির শিলদায় কাজ হারানো ৫০০ দরিদ্রকে খাদ্যসামগ্রী বিলি

বেলপাহাড়ির শিলদায় কাজ হারানো ৫০০ দরিদ্রকে খাদ্যসামগ্রী বিলি - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউনে কাজ হারিয়েছেন এমন পাঁচশো জনকে বিলি করা হল খাদ্যসামগ্রী। বৃহস্পতিবার বেলপাহাড়ি ব্লকের শিলদায় ব্লক তৃণমূলের উদ্যোগে ও নয়াগ্রামের আরণ্যক উপজাতি কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এই কর্মসূচি হয়।

উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, সহ-সভাধিপতি মধুসূদন সরেন, জেলা পরিষদের মেন্টর সোমনাথ মহাপাত্র, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, বনভূমি কর্মাধ্যক্ষ মামনি মুর্মু, পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো, নারী-শিশু-জনকল্যাণ-ত্রাণ কর্মাধ্যক্ষ মনোরমা পাত্র, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজলা তরাই, কৃষি-সেচ-সমবায় কর্মাধ্যক্ষ তপন বন্দ্যোপাধ্যায়, শিক্ষা-ক্রীড়া-যুবকল্যাণ কর্মাধ্যক্ষ শান্তি টুডু, প্রাণি ও মৎস্য কর্মাধ্যক্ষ সুপ্রিয়া মাহাতো, বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র, ঝাড়গ্রাম পৌর প্রশাসনিক বোর্ডের সদস্য ও প্রাক্তন পৌরপ্রধান দুর্গেশ মল্লদেব, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা, ব্লক তৃণমূলের সভাপতি বুবাই মাহাতো প্রমুখ।

বেলপাহাড়ির শিলদায় কাজ হারানো ৫০০ দরিদ্রকে খাদ্যসামগ্রী বিলি - West Bengal News 24

এই কর্মসূচি রূপায়ণের দায়িত্ব নিয়েছিল জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্তের সামাজিক সংগঠন আরণ্যক উপজাতি কল্যাণ সমিতি। উজ্জ্বলবাবু বলেন, ‘‘কাজ হারানো প্রত্যেকের হাতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমরা আলু, পেঁয়াজ, ডাল, সয়াবিন, হলুদ, নুন, মুড়ি-র মতো নানা খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।’’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য