
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের ডাইনমারি, বাসাপাড়া, গোহালবেড়া ও ভুঁইয়াপাড়া গ্রামের ৩০টি অভাবী পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিল ‘স্বরাজ ইন্ডিয়া’-র পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ইউনিট। জঙ্গলমহল এলাকার গ্রামগুলিতে অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবার চিহ্নিত করার সমীক্ষা চালাচ্ছে স্বরাজ ইন্ডিয়া।
ঝাড়গ্রাম জেলায় অন্তত ১০০০ পরিবারকে সাহায্য করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাসিন্দাদের জন্য বিলি করা খাদ্যসামগ্রী প্যাকেটে দেওয়া হচ্ছে মুসুর ডাল – ১ কেজি , আলু – ৫ কেজি, পেঁয়াজ – ১ কেজি, লঙ্কা – ৫০০ গ্রাম, সর্ষের তেল – ১ কেজি, নুন – ৫০০ গ্রাম, হলুদ গুঁড়ো – ১০০ গ্রাম, সয়াবিন বড়ি – ২৫০ গ্রাম, ডিম – ৪ টি, বিস্কুট – ১ প্যাকেট, সাবান – ১ টি ও ওয়াশিং পাউডার – ৫০০ গ্রাম। এদিন খাদ্যসামগ্রী বিলি কর্মসূচিতে ছিলেন স্বরাজ ইন্ডিয়ার বেলপাহাড়ি ব্লকের নেতৃত্ব রাহুল অধিকারী, যতীন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলার উপ-সভাপতি অশোক মাহাতো প্রমুখ।




