বিনোদন

স্বজনপোষণের বলি হয়েছিলেন সুস্মিতা সেনও

স্বজনপোষণের বলি হয়েছিলেন সুস্মিতা সেনও - West Bengal News 24

বিশ্বসুন্দরীর মুকুট যার মাথায় উঠেছিল তাকেও নাকি স্বজনপোষণের ধাক্কায় নাজেহাল হতে হয়েছিল! এমন অবিশ্বাস্য ঘটনার কথা জানিয়েছেন সুস্মিতা সেন। দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে ফের অভিনয় দুনিয়ায় পা রেখেছেন বড়পর্দার সেনসেশন। তার পরেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে স্বজনপোষণ বিতর্কে এই প্রথম মুখ খুললেন তিনি।

বিশ্বজয় করার পর বলিউড জয় করার ছবিটা কেমন ছিল সুশের? ‘আর্যা’ দেখে এক ভক্ত প্রশ্ন করেছিলেন অভিনেত্রীকে। টুইটে সুস্মিতার দাবি, ‘তোমরা… দর্শকেরা আমার সহ্যশক্তি ছিলে। সবার মুখ চেয়ে লড়াইয়ের শক্তি পেয়েছি। আর এতগুলো বছর ধরে অভিনয়ে রয়ে গিয়েছি।’

স্বজনপোষণের প্রেক্ষিত থেকে দেখলে, সুশান্ত সিংহ রাজপুতের মতো সুস্মিতা সেনও বলিপাড়ায় ‘আউটসাইডার’। তিনিও অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আস্থা রেখেছেন দর্শকদের উপর। তিনিও বিশ্বাস করেন, স্বজনপোষণ তারকা বানিয়ে দিতে পারে, অভিনেতা নয়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অভিনয় জানতেই হবে। সেই বিশ্বাসে ভর করে তিনি সুশান্তের মতোই দর্শককে তার ঢাল বানিয়েছেন। সুশের কথায়, তাদের চাওয়াতেই ওয়েব সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন।

সম্ভবত তাই দিনের শেষে কোথাও যেন একাকার নব্য প্রতিভা ‘মাহি’ সুশান্ত আর পোড় খাওয়া হিন্দি-বাংলা ছবির অভিনেত্রী সুস্মিতার লড়াই। যে লড়াইয়ের শুরু থাকলেও শেষ নেই!

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য