ঝাড়গ্রাম

গোপীবল্লভপুরে ক্যামেলিয়ন উদ্ধার, পরে ছাড়া হল জঙ্গলে

গোপীবল্লভপুরে ক্যামেলিয়ন উদ্ধার, পরে ছাড়া হল জঙ্গলে - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ও এক শিক্ষকের তৎপরতায় উদ্ধার হল বিরল প্রজাতির ক্যামেলিয়ন।

সোমবার গোপীবল্লভপুরের শাসড়া বিট অফিসে গিয়ে ক্যামেলিয়নটিকে জমা দিয়ে আসেন নয়াগ্রামের চাঁদাবিলা এসসি হাইস্কুলের শিক্ষক প্রসেনজিৎ প্রধান ও জলপাইগুড়ির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র প্রীতম নন্দ। দু’জনেই গোপীবল্লভপুর থানা এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে প্রীতমবাবুর বাড়ির উঠোনে ক্যামেলিয়নটিকে পাওয়া যায়।

গোপীবল্লভপুরে ক্যামেলিয়ন উদ্ধার, পরে ছাড়া হল জঙ্গলে - West Bengal News 24

ক্যামেলিয়নটিকে স্থানীয় লোকজন নিতে চান। এরপরে প্রসেনজিৎবাবুর পরামর্শে সোমবার ক্যামেলিয়নটিকে বন দপ্তরের শাসড়া বিটে গিয়ে জমা দেন প্রীতমবাবু। পরে বন দপ্তরের কর্মীরা ক্যামেলিয়নটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেন।

আরও পড়ুন ::

Back to top button