বিনোদন

ঢাকায় নির্মিত হচ্ছে ‘বড়লোকের বেটি লো’

ঢাকায় নির্মিত হচ্ছে ‘বড়লোকের বেটি লো’ - West Bengal News 24

ভারতের বিখ্যাত র‌্যাপার ও সংগীতশিল্পী বাদশা কয়েক মাস আগে ‘বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল’ গানটির কিছু অংশ ব্যবহার করে একটি গান তৈরি করেন। এর ভিডিও প্রকাশ হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। এবার গানটি নতুন সংগীতায়োজনে বাংলাদেশে নির্মিত হচ্ছে।

রতন কাহারের লেখা ও সুর করা এই গানের মূল সুর ঠিক রেখে সিনেমাসহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গানটির সংগীতায়োজন করা হয়েছে। কথা ও সুর ঠিক রেখে নতুন আঙ্গিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিন্দু কণা ও জে কে মজলিশ। সংগীতায়োজনও করেছেন জে কে মজলিশ।

গানটি প্রযোজনা করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। এই গানের ভিডিওতে মডেল হয়েছেন তরুণ মডেল আঁখি আফরোজ।

গানটির নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে ঈদে গানটির ভিডিও আরটিভিতে প্রচারিত হবে। পাশাপাশি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আরও পড়ুন ::

Back to top button