কলকাতা

BIG BREAKING: সৌরভের বাড়িতে করোনা হানা আক্রান্ত দাদা স্নেহাশিস !

BIG BREAKING: সৌরভের বাড়িতে করোনা হানা আক্রান্ত দাদা স্নেহাশিস ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : এই রকম একটা খবর আগে রটেছিল। কিন্তু সেটা সত্যিই ভিত্তিহীন ছিল। এবার সত্যি হল। করোনা আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আপাতত বাড়িতেই চিকিত্‍সার ব্যবস্থা করা হয়েছে তাঁর।

এর আগে জুন মাসের মাঝামাঝি সময়ে সৌরভের বৌদি তথা স্নেহাশিসের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই সময়ে সিএবি সচিবকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল।

স্নেহাশিস জায়া সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। তার আগে মে মাসের শেষ সপ্তাহে স্নেহাশিসের শ্বশুর এবং শাশুড়ি কোভিডে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। তা ছাড়া মোমিনপুরে যেখানে এখন সৌরভের দাদা থাকেন সেই আবাসনের কয়েকজনের পজিটিভ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন : “হাত পা নাই নাকি তোদের, বেরিয়ে পা গুলো ভেঙ্গে দিলি না : অনুব্রত

মনে করা হচ্ছে সেই থেকেই সংক্রামিত হয়ে থাকতে স্নেহাশিস। শেষ কবে বেহালার বাড়িতে স্নেহাশিস গিয়েছিলেন তা জানা যায়নি। এর মধ্যে সেখানে তিনি গিয়ে থাকলে বিসিসিআই সভাপতি-সহ বীরেন রায় রোডের গাঙ্গুলী বাড়িতে সকলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কিছুদিন আগেই করোনার কবলে পড়েছিলেন সিএবির এক সিনিয়র নির্বাচক। সম্প্রতি এক সিনিয়র আম্পায়ারের শরীরেও করোনার হদিশ মেলে। এদিকে করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার স্ত্রীও।

আরও পড়ুন : জেলেও ছড়াচ্ছে করোনা, জামিন পেতে নতুন ফন্দি নীরব মোদির

 

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button